অভয়নগরে ইউপি সদস্য হত্যার ঘটনায় অস্ত্রসহ আটক-২

শোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নূর আলী হত্যাকাণ্ডের ঘটনার সূত্র ধরে অস্ত্রসহ ২জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাতে উপজেলার সিদ্ধিপাশা নাউলী আড়পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (১২ মার্চ) বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে যশোর জেলা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিপাশা নাউলী আড়পাড়া এলাকা থেকে অস্ত্রসহ ২জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি মতে ১টি দেশীয় তৈরী শাটারগান, ২টি রাম দা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হুমকির কথা স্বীকার করে।

অভিযানে আটককৃতরা হলেন- নাউলী আড়পাড়া গ্রামের মোঃ গফফার গাজীর ছেলে মোঃ সুলতান গাজী ও নাউলী উত্তরপাড়া গ্রামের মোসলেম আকুঞ্জির ছেলে ফুরকান আকুঞ্জি।

এ্যান্টনি দাস/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর