কক্সবাজার শহরের পৌরসভায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় মিয়ানমারের নাগরিকসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার (১২ মার্চ) সকালে গোপন সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা শহরের সমিতি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনিরুল গীয়াস বিষটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কক্সবাজার পৌরসভার সমিতি পাড়া বাজারের উত্তর মাথায় সুমি স্টোরের সামনে অভিযান চালিয়ে চৌফলদন্ডী দক্ষিণ রাখাইনপাড়া লাকার উছাচিংয়ে পুত্র কিউবা (৪৫), চৌফলদন্ডী মধ্যম রাখাইনপাড়া এলাকার মংথেইচার পুত্র সুইম্রা (৪০), মিয়ানমারের আকিয়াব এলাকার মংক্যচিংয়ের পুত্র ওয়ামংলা (৩৫) ও একই এলাকার সরু হোসেনের পুত্র মোঃ রহিম উল্লাহ (২৫)কে আটক করা হয়।
এসময় তাদের নিকট থেকে ১টি বাটসহ ৯.৫ ইঞ্চি ৯ এম.এম. পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন সংযুক্ত ও একটি খালি ম্যাগজিন, ৫০ রাইন্ড গুলির বক্স এবং ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
বার্তাবাজার/হৃ.আর