কোম্পানীগঞ্জে অপরাজনীতি করছে কাদের মির্জা: বাদলের পরিবার

‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোম্পানীগঞ্জের অপরাজনীতির মূলহোতা আবদুল কাদের মির্জা। তিনি ৩ মাস যাবত কোম্পানীগঞ্জবাসীকে জিম্মি করে রেখেছেন। তিনি একজন চাঁদাবাজ, টেন্ডারবাজ। তিনি সত্যের নামে মিথ্যাচার করছেন।’

শক্রবার বিকেল ৫টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানর বাদলের বাড়িতে তার পরিবারের সদস্যরা সাংবাদিক সম্মেলন করে এসব কথা বলেন।

তারা বলেন, কাদের মির্জা ২ জনকে হত্যা করেছেন। তার অপকর্মের কথা বলে শেষ করা যাবে না। তিনি শুধু মুক্তিযোদ্ধা খিজির হায়াতের গায়ে হাত দেননি, সারা দেশের মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দিয়েছেন।

তারা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার ভাই বাদলকে মুক্ত করে দিন, না হলে আমরা আত্মহত্যা করব। আমাদের বাবা মুক্তিযোদ্ধা সিরাজুল আলম চৌধুরী আ’লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, নিহত আলা উদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন রাজু বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ থানায় হত্যামামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। আমরা এর প্রতিবাদ জানাই।

এসময় উপস্থিত ছিলেন বাদলের মা, স্ত্রী বিউটি আক্তার, বোন বকুল, শিপন, জোসনা আক্তার, রুমি আক্তার, ভাবি তাজেন্দা আক্তার, ভাই সলিম উল্লাহ টেলু ও চৌধুরী বিদ্যুৎ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার মিজানুর রহমান বাদলকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে পুলিশ উঠিয়ে নিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর