আলফাডাঙ্গায় শ্রেষ্ঠ ফটোগ্রাফারদের মাঝে পুরস্কার বিতরণ
তরুণ মেধাবী মোবাইল ফটেগ্রাফারদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে শীর্ষক ‘ফটো কনটেস্ট’ প্রতিযোগিতার আয়োজন করে ফরিদপুরের ফেরিওয়ালা গ্রুপ।
এ উপলক্ষে শুক্রবার (১২ মার্চ) বিকেল ৪টায় জেলার আলফাডাঙ্গা উপজেলার মালা বেলা-অবেলা রিসোর্ট ও শিশুপার্কে আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ মোবাইল ফটোগ্রাফারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফরিদপুর ফেরিওয়ালা গ্রুপের প্রতিষ্ঠা মো. ইকলাচ ফকিরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম জানে আলম জনি, সদর ইউপি যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সজিব মিয়া, বুড়াইচ ইউপি যুবলীগের সভাপতি অসিত কুমার মৃধা, গোপালপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা নাহিদুল ইসলাম রাজু, টগরবন্দ ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন আলম, সদর ইউপি যুবলীগের প্রচার সম্পাদক জাকির মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং মিরপুর থানা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না।
জানা যায়, সেরা ফটো কনটেস্ট প্রতিযোগিতায় প্রায় শতাধিক ছবি জমা পড়ে। এর মধ্য থেকে ১২টি ছবি চূড়ান্ত মনোনয়ন পায়। তার মধ্য ৩ জনকে সেরা ও ৯ জনকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করে ফরিদপুরের ফেরিওয়ালা গ্রুপ কর্তৃপক্ষ।
এবিষয়ে অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না বলেন, কোনো বিষয়কে মানুষের মাঝে তুলে ধরার শক্তিশালী মাধ্যম ফটোগ্রাফি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তরুণ ফটোগ্রাফাররা ফরিদপুর জেলার নান্দনিক সৌন্দর্য যেভাবে তুলে নিয়ে এসেছেন তা সত্যিই প্রশংসনীয়। তাদের এ মেধা ও মননকে যথাযথ মূল্যায়নে ফরিদপুরের ফেরিওয়ালা গ্রুপের এ আয়োজন অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবি রাখে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর