সিরাজগঞ্জে ভূমিহীনদের উচ্ছেদ বন্ধ ও পূণর্বাসনের দাবীতে মানববন্ধন
সিরাজগঞ্জ পৌরসভার ১২নং ওয়ার্ডের কোলগয়লা কাটাখালি খালপাড়ের ভূমিহীনদের উচ্ছেদ বন্ধ ও পূণর্বাসনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সকালে ভূমিহীনরা সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে।
এ মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ভূমিহীন রিপন সরকার, মাসুদ রানা ও আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মাথা গোজার ঠাই না থাকায় শত শত ভুমিহীনরা পৌরসভার ১২নং ওয়ার্ডের পিটিআই রোডের কোলগয়লা মহল্লার কাটাখালি খালপাড়ে বাস করে। এরা সবাই হতদরিদ্র ভূমিহীন। এদের বাড়িঘর জমিজমা কিছুই নেই। এরা রিক্সা চালিয়ে ও দিনমজুরী করে জীবনযাপন করেন।
তাই তাদের পূণর্বাসন না করে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড উচ্ছেদ অভিযান শুরু করেছে। এতে শত শত ভুমিহীন পরিবার মাথা গোজার ঠাঁই হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। এ অবস্থায় তাদের পূণর্বাসন না করা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান বন্ধ ও অবিলম্বে তাদের পূণর্বাসনের দাবী জানান। সেই সাথে এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ ও কামনা করেন।
এম এ মালেক/বার্তাবাজার/হৃ.আর