ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ ৩ দফা দাবিতে জবিতে বিক্ষোভ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীলের নিঃশর্ত মুক্তি ও ৭ ছাত্রনেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন।

শুক্রবার (১২ মার্চ) ৩ দফা দাবিতে জবি ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। এরপর মিছিল নিয়ে বাহাদুরশাহ্ পার্ক প্রদক্ষিন করে আবারও জবি ক্যাম্পাসে জড়ো হন তারা।

শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি কেএম মুত্তাকী বলেন, আমাদের এইটাই কথা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, ৭ ছাত্রনেতার নামে মামলা প্রত্যাহার করতে হবে এবং আমাদের সাধারণ সম্পাদক দীপক শীলকে যেভাবে হয়রানিমূলকভাবে সড়ক আইনে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। এসব প্রহসন ছাড়া কিছুই নয়। এভাবে মামলা দিয়ে আমাদের কোনোভাবেই দমিয়ে রাখা যাবে না।

মিছিলে অংশ নেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ফয়েজুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, জবি শাখার অর্থ সম্পাদক মেঘলাসহ অন্যান্য নেতাকর্মীরা।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর