৯৯৯ এ ফোন, অবরুদ্ধ থাকা শিশুসহ এক পরিবার উদ্ধার

তুরাগে কাঠ ও বাঁশ ফেলে বাড়ির সামনের পায়ে হাটাঁর রাস্তা আটকে দেয় এক প্রতিবেশী। এতেই নিজের বাসার মধ্যে আটকা পড়ে জুয়েল নামের এক ব্যক্তির শিশুসহ তার পরিবার। কোনোভাবেই আটকে রাখা পরিবারটিকে উদ্ধার করতে পারছিলেন না তার আত্বীয় স্বজনরা। পরে বাধ্য হয়ে তুরাগ থানায় এই বিষয়ে একটি অভিযোগ পত্র দায়ের করে ভুক্তভোগী পরিবারটির বাহিরে থাকা এক সদস্য।

অভিযোগ দেওয়ার দীর্ঘক্ষন পর ঘটনাস্থলে উপস্থিত হয় তুরাগ থানা পুলিশ। কিন্তু রাস্তা আটকে দেওয়া প্রতিবেশীকে বোঝাতে ব্যর্থ হয়ে ফিরে যান পুলিশ। পরে রাত দেড় টার দিকে বাসাটিতে আটকে পড়া পরিবারটির ছোট্ট শিশু জাবির (৪ বছর বয়স) অসুস্থ হয়ে পড়ে। প্রায় ১৪ ঘন্টা অবরুদ্ধ থাকার পর উপায় না পেয়ে শেষে ‘৯৯৯’- নম্বরে ফোন করে ভুক্তভোগী পরিবারটি। আবারো ঘটনাস্থলে আসে পুলিশ।

এবার তুরাগ থানার এসআই মনির হোসেন ও কনস্টেবল ইউসুফ তাৎক্ষনিক নেমে পড়েন আটকে দেওয়া রাস্তা পরিষ্কারে কাজে। পরে উদ্ধার হয় আটকে পড়া জুয়েলের পরিবারটি।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানী তুরাগের উত্তর রাজাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে ।

জানা যায়,পায়ে হাঁটা রাস্তাটি নিয়ে দীর্ঘ দিন ধরে ঝামেলা লেগে ছিল জুয়েল ও ইসমাইলের দুই পরিবারের মধ্যে। এলাকায় বারবার বিচার শালিস করেও এর সুরাহা করতে পারেনি স্থানীয় জনপ্রতিনিধিরা। বৃহস্পতিবার আবারো ওই দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রাস্তা বন্ধ করে দেয় ইসমাইলের পরিবার। তাদের জমির পিছনে আটকা পড়ে জুয়েলের পরিবার। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারটি রাতে ‘৯৯৯’ নম্বরে ফোন করে মুক্ত হবার আকুতি জানায় পুলিশকে।

আটকে পড়া পরিবারটির মেয়ে জামাই হাজী মেহেদী হাসান মুক্তার ও আটকে পড়া জুয়েল বার্তা বাজারকে জানান, দীর্ঘ দিনের পায়ে হাঁটার পথ আটকে দিয়ে অল্প দামে আমাদের কষ্টার্জিত জমিটি কেনার পাঁয়তারা করছে ইসমাইলের পরিবারটি। এক কথায় আমাদের উপর জোর জুলুম নির্যাতন চালানো হচ্ছে। এলাকার জনপ্রতিনিধিরাও বিষয়টি জানেন। তারাও এই বিষয়টি নিয়ে বেশ কয়েকবার কথা বলে গেছেন।

অভিযোগ উঠা ইসমাইলের পরিবার বার্তা বাজারকে জানান, জুয়েলের কাছে আমরা জমি বিক্রি করিনি। আর তাদের জমি আমাদের দাগেও না। তাই পায়ে হাঁটার রাস্তা বাড়ির উপর দিয়ে কখনোই দিবো না আমরা। এতো দিন মানবতা দেখিয়ে বাড়ির উপর দিয়ে বের হতে দিয়েছিলাম, আর না।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বার্তা বাজারকে বলেন, ‘৯৯৯’ নম্বরে এ ফোন করে জানানোর পর বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল পুলিশ গিয়ে রাস্তা খুঁলে দিয়েছে। যেহেতু এটা জমির কাগজপত্রের বিষয় সেহেতু বিষয়টি এলাকার জনপ্রতিনিধিরা সমাধান করবেন।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর