নাইক্ষ্যংছড়িতে ৪ হাজার প্যাকেট বিদেশি সিগারেট জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ৩ মিয়ানমার থেকে ৩ হাজার ৮৫০ প্যাকেট মিয়ানমার সিগারেট জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাত সাড়ে ১১টার সময়ে ঘুমধুম ইউনিয়নের পরিষদ এলাকা থেকে এসব সিগারেট জব্দ করা হয়েছে বলে ‘বার্তা বাজার’কে নিশ্চিত করেছেন নাইক্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন।

তিনি জানান, মিয়ানমার থেকে অমদানিা নিষিদ্ধ বিদেশী সিগারেটের একটি চালান পাচারের গুপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সটকে পড়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনা স্থল থেকে ৩ হাজার ৮৫০ প্যাকেট সিগারেরট জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনের মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর