২০২২ কাতার বিশ্বকাপের এশিয়া অঞ্চলের ম্যাচগুলো ঘরের মাঠে খেলা হবে না বাংলাদেশের। অনেক চেষ্টা করেও পারলো না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে তারা।
শুক্রবার (১২ মার্চ) এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, এশিয়া অঞ্চলের ৮ গ্রুপের বাকি ম্যাচগুলো ভিন্ন ৮ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ‘ই’ গ্রুপের ম্যাচগুলো কাতারে অনুষ্ঠিত হবে। যার মানে বাংলাদেশের বাকি থাকা ম্যাচগুলো কাতারে হবে।
নতুন সূচি অনুযায়ী, আগামী ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ৭ জুন ভারতের বিপক্ষে ও ১৫ই জুন ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
কাতার বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নিচে আছে বাংলাদেশ। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কাতার। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ওমান। ৪ পয়েন্ট নিয়ে তিনে আফগানিস্তান ও ৩ পয়েন্ট নিয়ে চারে আছে ভারত।
বার্তাবাজার/নব