পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে আজ মাঠে নামে বাংলাদেশ ইমার্জিং দল ও আয়ারল্যান্ড উলভস। প্রথমে ব্যাট করতে নেমে ১৮২ রানেই অলআউট হয়ে যায় আইরিশরা।
সিরিজ জয়ের লক্ষ্যে ১৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৮ রানে পিটার চেজের বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন তানজিদ তামিম। তিনি ২ রান করে ফিরেন।
এই ম্যাচে বড় স্কোর করতে ব্যর্থ হন ইয়াসির আলি রাব্বি। ৫ বলে ২ রান করে চেজের দ্বিতীয় শিকার হন তিনি। দ্রুত দুই উইকেট হারিয়ে বসা বাংলাদেশের দায়িত্ব নেন মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়।
আইরিশ বোলারদের পাত্তা না দিয়ে রান তুলতে থাকেন এই দুইজন। ১০ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ আর কোনো উইকেট হারায়নি। ১৭৬ রানের জুটি গড়েন তারা।
হৃদয়-জয়ের ব্যাটে চড়ে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। জয় ৮০ ও হৃদয় ৮৮ রানে অপরাজিত ছিলেন। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
বার্তাবাজার/নব