পাকুন্দিয়া থানা হবে অসহায়-দুস্থ মানুষের আস্থারস্থল: ওসি সারোয়ার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের সেবার মান বৃদ্ধি, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস নিয়ন্ত্রণ ও পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে একটি শান্তি প্রিয় সমাজ বিনির্মাণের জন্য সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করতে মসজিদে মসজিদে গিয়ে সচেতনতামূলক প্রচারাভিযান চালাচ্ছে পুলিশ।

শুক্রবার (১২ মার্চ) জুমার নামাজের খুতবার আগে উপজেলার মঠখোলা নামা জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রেখেছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান।

ওসি মো. সারোয়ার জাহান তাঁর বক্তব্যে বলেন, মানুষ বিপদে পরে থানায় আসে তাদের পাশে থেকে সহযোগিতা করাই পুলিশের প্রথম কাজ। পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে কাজ করছে বাংলাদেশ পুলিশ। পাকুন্দিয়া থানা হবে অসহায়-দুস্থ মানুষের আস্তার স্থল, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরতে তৎপর রয়েছে মাঠ পর্যায়ের পুলিশ। তাৎক্ষণিক সেবা পেতে ৯৯৯ সেবা চালু রয়েছে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলে সকলের সহযোগিতা প্রয়োজন।

তাছাড়া আপনার ছেলে-মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে চলাফেরা করছে সে বিষয়ে অবশ্যই আপনাকে খোঁজখবর রাখতে হবে। পুলিশ ও জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় থাকবে।

এসময় তিনি আরও বলেন, আইজিপি স্যার, ডিআইজি ঢাকা রেঞ্জ স্যার ও কিশোরগঞ্জের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে মাঠ পর্যায়ের পুলিশ। থানায় কোন তদবির চলেনা, টাউট বাটপার দালাল মুক্ত পাকুন্দিয়া থানা। পুলিশি সেবা পেতে কোনো প্রকার টাকা লেনদেন করতে হবে না।

জিডি, পুলিশ ভেরিফিকেশন, ক্লিয়ারেন্স, মামলাসহ যে কোন পুলিশিং সেবা পেতে কোনো প্রকার লেনদেন না করতে উপস্থিত মুসল্লিদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, সারোয়ার জাহান পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর ৬ মাসে প্রতি শুক্রবার উপজেলার বিভিন্ন এলাকার ২০ টি মসজিদ সহ প্রত্যন্ত চর ও গ্রামে গ্রামে গিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখছেন। পুলিশি সেবা পেতে কোনো প্রকার লেনদেন না করতে জন সাধারণকে উদ্বুদ্ধ করছেন। থানায় সেবা নিতে আসা সাধারণ লোকজনের অভিযোগ সময় নিয়ে শুনে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নিচ্ছেন। এতে সাধারণ জনগণ স্বস্তিতে রয়েছেন।

হুমায়ুন কবির/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর