কুড়িগ্রামে কাল থেকে শুরু আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা
আগামীকাল (শনিবার) থেকে কুড়িগ্রাম স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু ১৮তম আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা।
শুক্রবার (১২ মার্চ) সকালে জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, মহিলা ভলিবল কমিটির চেয়ারম্যান ও কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাতারা, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবানসহ অন্যান্যরা।
আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ের ২০২১ সালের মহিলা ভলিবলের এ আয়োজন এবার কুড়িগ্রামে অনুষ্ঠিত হবে। ৪ দিনের এ প্রতিযোগিতায় ১২টি জেলার মহিলা ভলিবল দল অংশ নিবে। জেলা গুলো হলো কুড়িগ্রাম, রাজবাড়ী, রংপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, পাবনা,বাগেরহাটের, খুলনা,রাঙ্গামাটি,কুমিল্লা, ঝিনাইদহ ও রাজশাহী জেলা অংশ নিচ্ছে।
আগামীকাল সকাল সাড়ে ৭টা থেকে খেলা শুরু হলেও বিকেল ৩ টায় এ খেলার অনুষ্ঠানিক উদ্বোধন করবেন রংপুর রেন্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান জানান, ১২টি জেলার অংশ গ্রহনে বঙ্গবন্ধু আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা আগামীকাল কুড়িগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এ খেলাটি কুড়িগ্রামে হওয়ার আমরা খুবই আনন্দিত।
সুজন মোহন্ত/বার্তাবাজার/পি