আগুনে পুড়ে কালো হয়ে যাওয়া মাটির ওপর থেকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখছেন যদি কোনো প্রিয় জিনিস খুঁজে পাওয়া যায়। কেউ এক পাশে দাঁড়িয়ে চাপা কান্না করছে আবার কেউ কেউ প্রিয় জিনিস হারানোর যন্ত্রণায় এদিক সেদিক ছুটাছুটি করছেন। আজ শুক্রবার (১২ মার্চ) সকালে এমন মর্মাহত দৃশ্য চোখে পড়েছে রাজধানীর কাঁঠাল বাগান বক্স কালভার্ট গরু বস্তিতে।
গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) রাত ৯টায় রাজধানীর কাঁঠাল বাগানের গরুপট্টির বস্তিতে আগুন লাগে বস্তির টিনশেড ঘরগুলোর প্রায় সবই ভস্মীভূত। পুরো বস্তির চারপাশ থেকে বাতাসে পোড়া গন্ধ নাকে আশেপাশের চারদিকে ছড়িয়ে যাচ্ছে।
নিচে ভাঙারির দোকান আর ঠিক দোকানের উপরে বসত ঘর স্বামী সন্তান নিয়ে ভালো চলছিলো তাহেরা বেগমের সংসার। গতকাল রাতের আগুনে সাজানো সংসার পুড়ে ছাই হয়ে যায়। সব কিছু হারিয়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া মেয়ে মানছুয়ার আক্তারসহ পরিবারের বাকি সদস্যদের নিয়ে রাত থেকে বসে আছে বস্তির পাশে রাস্তার ধারে।
আগুনের বিভীষিকাময় দৃশ্য নিয়ে জানতে চাইলে তিনি বলেন, রাত ৯টায় আমার ভাতিজা এসে দেখে ঘরে আমাদের পাশেই একটি ধোঁয়া উঠছে, ধোঁয়া কোথায় উঠছে তা নিয়ে শুরু হয় মাতামাতি। তখন দেখলাম তালাবদ্ধ ঘরে আগুন ধোঁয়া উঠছে। তারপর সেখান থেকেই শুরু হয় আগুণের লীলাশিখা। পরে বেড়া ভেঙে ঢুকলেও সবদিকে সেকেন্ডে এর মধ্যে আশেপাশের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।
বার্তাবাজার/ভি.এস