ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা ফাঁড়ির পুলিশ।
শুক্রবার(১২ মার্চ) ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন এর নেতৃত্বে এ এস আই মোঃ মনিরুল ইসলাম সর্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইলিশা ঘাট থেকে মাদক ব্যবসায়ী কাউসার মৃধাকে(২৮) আটক করে পুলিশ
আটকৃত কাউসার বরিশালের বাকেরগঞ্জ থানার মৃত ইসমাইল মৃধার ছেলে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন বলেন, আটকৃত মাদক ব্যবসায়ী কাউসার মৃধা এর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
বার্তাবাজার/পি