রাজবাড়ী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পা হারিয়েছেন রাজবাড়ীর কেসমত আলী মন্ডল (৬১) নামে এক কলা ব্যাবসায়ীর।
শুক্রবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় রেলওয়ে স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কেসমত আলী মন্ডল রাজাড়ীর পৌর লক্ষীকোল এলাকার মৃত গাদু মন্ডলের ছেলে। তিনি শহরের বড় বাজারের কলা ব্যবসায়ী।
রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বার্তা বাজারকে জানান, সকালে রাজবাড়ীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি রেলওয়ে স্টেশনে ঢোকার পূর্বে এক ব্যক্তির পা ট্রেনে কাটা পড়ে। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়ে।
রাজবাড়ী সদর হাসপালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, ট্রেনে কাটা পড়ে পা হারানো ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি