মাভাবিপ্রবিতে ২ দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদেও উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সম্যান্ট ইন লাইফ সাইন্স’ শীর্ষক দুইদিন ব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে ভার্চুয়াল পদ্ধতিতে সম্মেলন উদ্বোধন করেন, প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী।

শিক্ষা উপমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারী সফলভাবে মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। আমরা মোকাবেলা করেছি মহামারী পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা, খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যা। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন থেকে এ ধরনের সমস্যা মোকাবেলায় করার শিক্ষা নিতে পারি।

ভার্চুয়াল পদ্ধতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আলাউদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রোকেয়া বেগম।

সম্মেলনের প্লেনারি সেশনের মূল প্রবন্ধকার ও আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এম.আনোয়ার হোসেন, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) এর এমিরেটাস সায়েনটিস্ট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিষয়ক বৈজ্ঞানিক উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. ফেরদৌসী কাদরী, নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ক্যানটারবেরি এর স্কুল অব ফিজিক্যাল এন্ড সায়েন্স এর প্রফেসর ড. ব্রেটরবিনসন।

বিদেশী গবেষক ও অধ্যাপকদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীগণ মোট চারটি টেকনিক্যাল সেশনে ৮২ টি প্রবন্ধ পাঠসহ ৫৮ টি পোষ্টার উপস্থাপন করেন। লাইফ সায়েন্স ফর হিউম্যান ওয়েলবিইং এন্ড সেফ ওয়াল্ড শীর্ষক মূলথিমকে সামনে রেখে সম্মেলনে ২৫০ এর অধিক দেশী বিদেশি স্বনামধন্য প্রফেসর, একাডেমিশিয়ান, গবেষকগণ প্রবন্ধ পাঠের পাশাপাশি আলোচনা, মূলপ্রবন্ধ উপস্থাপন ও দাওয়াতপ্রাপ্ত অতিথি হিসেবে জীব বিজ্ঞান অনুষদের ৬টি বিভাগের অধীনে অপরাধ বিজ্ঞান, বায়োটেনোলজি, ফার্মেসি, খাদ্য-প্রযুক্তি বায়োমেট্রিক এবং পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন শাখা উপশাখা সম্পর্কিত সমসাময়িক গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপনার পাশাপাশি বক্তব্য রাখেন।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর