সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলকে কারাগারে প্রেরণ

নাশকতার এক মামলায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের সাবেক চেয়ারম্যন মিজানুর রহমান বাদলকে ডিবি পুলিশের হাতে গ্রেফতারের পর তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার (১২ মার্চ) নোয়াখালী জুডিশিয়াল কোর্টের বিচারক সয়েব উদ্দিব খাঁন এই নির্দেশ দেন।

এছাড়া আরও তিনটি মামলায় তার জামিন আবেদন নাকচ করে দেন বিচারক।

বাদলের ছোট ভাই রহমতউল্লাহ চৌধুরী বিদ্যুত বলেন, ‘বাদল ভাই আজ আদালতে গিয়েছিলেন এবং সেখানে থেকে ফিরে প্রেস ক্লাব এলাকায় এলে তাকে মাইক্রোবাসে করে পুলিশ তুলে নিয়ে যায়।’

মিজানুর রহমান বাদল এসপি কার্যালয়ে কোনো বৈঠকে আছেন বলে যোগ করেন তিনি। পরে, এসপি মো. আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে সংঘর্ষের মামলায় বাদলকেও গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

এরই ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার চাপরাশিরহাট পূর্ব বাজারে পৌর মেয়র আবদুল কাদের মির্জা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সেখানে গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির পরদিন ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত সোমবার নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খানকে মারধরের অভিযোগ ওঠে।

খিজির খানকে লাঞ্ছিত করার প্রতিবাদে পরদিন বসুরহাট পৌর এলাকার রূপালী চত্বরে সমাবেশ চলাকালে আবার সংঘর্ষ বাধে। এ সংঘর্ষে দলের এক কর্মী নিহত হন।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর