গাঁজাসহ হাতেনাতে আটক উপজেলা ছাত্রদলের সদস্য সচিব

সিলেটের গোলাপগঞ্জে উপজেলা ছাত্রদলের সদস্য সচিবসহ ৩ জনকে গাঁজাসহ আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শুক্রবার (১২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ থেকে তাদেরকে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া পশ্চিমপাড়া গ্রামের আ.হান্নান চৌধুরীর ছেলে ফাহিম আহমদ চৌধুরী (২৮), ভাদেশ্বর ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের মৃত ফারুক আহমদের ছেলে সুমন আহমদ সাজু (৩২) ও পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে জহির উদ্দিন (৩৮)।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-১৭) দায়ের করা হয়েছে।

ফাহিম আহমদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর