চলতি বছরের জুনে শ্রীলঙ্কায় এশিয়া কাপের এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঠিক একই সময়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।
ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করায় এশিয়া কাপ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়। কিন্তু এরপর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্র থেকে জানানো হয়, এশিয়া কাপে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত।
এশিয়া কাপে ভারতের দ্বিতীয় সারির দল পাঠানোর খবরে এই টুর্নামেন্ট আশার আলো দেখে। কিন্তু এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর সুযোগ দেখছেন না ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
এর পেছনের কারণ হিসেবে ভোগলে বলেন, আমার মনে হয় না এবারের এশিয়া কাপ হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হবে ২২ জুন। ভারতকে কমপক্ষে ২২ জুলাইয়ের মধ্যে ইংল্যান্ড যেতে হবে। তাদের প্রথম ম্যাচ ৪ আগস্ট। এর মধ্যে ভারতের টি-টোয়েন্টি নিয়ে ব্যস্ত থাকার কোনো যৌক্তিকতা নেই।
বার্তাবাজার/নব