ইছাপুরা জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছাপুরা জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার(১২ মার্চ) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা বাজারের চৌরাস্তা সংলগ্ন হাবিব কমপ্লেক্স এর ২য় তলায় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভােকেট মৃণাল কান্তি দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারটি উদ্বোধন করেন।

এসময় ইছাপুরা জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ রুমন হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ইছাপুরা ইউপি চেয়ারম্যান মুক্তিযােদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন হাওলাদারের, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিঃ পরিচালক মাকসুদ আলম ডাবলু, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী, জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, লতিফ নিটিং মিল্ক লিঃ এর চেয়ারম্যান হাজী আব্দুল লতিফ মিয়া, স্বাস্থ্য সহকারী পরিচালক ডা. দুলাল হোসেন। ডায়াগনস্টিক সেন্টারোর পরিচালক মো. কামাল হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এড. আবু সাঈদ, মুন্সীগঞ্জ জেলার ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি আই এস শান্তনূর, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মহসিন রেজা।

হাবিব কমপ্লেক্সের স্বত্বাধিকারী সোমন হাবিব, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আলামিন, আওয়ামী লীগ নেতা দিদার প্রমুখ।

মোস্তফাগঞ্জ মাদরাসার নায়বে আমির মওলানা সাইফুল্লাহ অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর