জিয়াউর রহমান কোন প্রকৃত মুক্তিযোদ্ধা নয় তাই তার মুক্তিযুদ্ধের কোন ইতিহাসও নেই বলে জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ।
শুক্রবার(১২ মার্চ) সকাল ১১.০০ টায় তার নিজ বাসভবন কুষ্টিয়াতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এই কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় বিভিন্ন সেক্টর কমান্ডারের বিভিন্ন ইতিহাস থাকলেও জিয়ার রহমানের তেমন কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় নাই তাই বিএনপি সব সময় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার চেষ্টা করেছে এবং এখনো করে যাচ্ছে।
তিনি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য দলীয় নেতাকর্মী ও সুশীল সমাজের কাছে আহবান জানিয়েছেন।
ভিডিও..
টুটুল/বার্তাবাজার/পি