ঝিনাইদহের সেই অটো চালকের হাতে শাড়ি-টাকা তুলে দিলেন মেয়র

ঝিনাইদহের সেই অটোচালক রাজকুমারের পরিবারের জন্য একটি শাড়ি ও নগদ ১ হাজার টাকা উপহার দিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু।

শুক্রবার সকালে পৌরসভা কার্যালয়ে এ উপহার সামগ্রী প্রদান করা হয়।

এসময় পৌর মেয়র মিন্টু বলেন, করোনাকালীন সময়ের ১ম ধাপে অটোচালক রাজকুমার নিজের উপার্জিত ৫০ হাজার টাকা করোনা কালীন অসহায় মানুষের জন্য জেলা প্রশাসক সরোজ কুমার নাথের কাছে প্রদান করেছিলেন। তাই রাজকুমারের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি শুক্রবার সকালে তার সহধর্মীনির জন্য একটি শাড়ী ও ১ হাজার টাকা প্রদান করেন।

খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর