টাঙ্গাইলে শাহজালাল ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে
টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে শাহজালাল ইসলামী ব্যাংকের আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিস। শুক্রবার (১২ মার্চ) সকালের দিকে এই ব্যাংকে আগুন লাগে।
বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উপ-পরিচালক রেজাউল করিম বার্তা বাজারকে বলেন, সকালের দিকে নিরালা মোড়ে শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় তলার ভিতর থেকে ধোঁয়া বের হতে থাকে। পরে প্রত্যক্ষদর্শীরা টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ব্যাংকের কম্পিউটার, কাগজপত্র ও বেশ কিছু মালমাল পুড়ে গেছে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
হাসান সিকদার/বার্তাবাজার/পি