১ মাসের ব্যবধানে মুরগির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ
চট্টগ্রাম নগরীর কাঁচাবাজার গুলো এখনও রয়েছে শীতকালীন সবজির দখলে। গত ১ মাসের ব্যবধানে মুরগির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ।
শুক্রবার(১২ মার্চ) নগরের বক্সিরহাট কাঁচাবাজার, চকবাজার ও রিয়াজউদ্দিন বাজার ঘুরে এ দৃশ্য দেখতে পাওয়া যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ২০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা, শিম ৩০ টাকা, শিমের বিচি ৬০-৭০ টাকা, ফুলকপি ২০ বাঁধাকপি ১৫ টাকা, গাজর ৩০ টাকা, টমেটো ১০ টাকা, বেগুন ৩০ টাকা, মুলা ১০ টাকা, লাউ ১৫ টাকা, বরবটি ৭০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, তিতাকরলা ৭০ টাকা কেজি, ধন্যপাতা ২০,কাঁচামরিচ প্রতিকেজি ৪০ টাকা।
এছাড়া মাছের বাজারে দেশি রুই প্রতি কেজি ১৬০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ১২০-১৩০ টাকা, কাতাল ২০০ থেকে ২৫০ টাকা, চিংড়ি আকারভেদে ৩৫০ থেকে ৫০০ টাকা, রূপচাঁদা ৩৫০ থেকে ৫০০ টাকা, পাবদা ৪৫০ টাকা, লইট্যা ৯০-১০০ টাকা, পাঙ্গাস ১৩০ টাকা, কৈ ৫০০ টাকা, শিং ৫৫০ টাকা, ইলিশ ৫০০টাকা, কোরাল ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে খাসির মাংস ৭৫০ টাকা, গরুর মাংস ৭০০ টাকা, ব্রয়লার মুরগি ১৬৫ টাকা, লেয়ার মুরগি ২৮০ টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়।
সুমন শাহ/বার্তাবাজার/পি