চলতি মৌসুম শেষে সার্জিও রামোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে রিয়াল মাদ্রিদের। চুক্তি নবায়ন না করলে বিনা ট্রান্সফার ফি’তে যেকোনো দলে দেখা যাবে রামোসকে। রিয়াল তার সঙ্গে চুক্তি নবায়ন করবে কিনা তা জানতে চায় রামোস নিজেও।
এ প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে কিছু জানতে পারলে আমারও ভালো লাগত। কিন্তু আমি কিছু জানতে পারিনি। আমি এখন ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছি। ভালোভাবেই এই মৌসুমটা আমি শেষ করতে চাই। চুক্তি নবায়নের ব্যাপারে কিছু জনতে পারলে আমিই সবার আগে জানাব।
যদি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ তার সঙ্গে চুক্তি নবায়ন না করে তাহলে কোনো ক্লাবে যাবেন রামোস? এমন প্রশ্নের জবাবে কিছু না জানালেও একটি ক্লাবে কখনই যাবেন না বলে জানিয়েছেন রামোস। আর সেটি চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা।
রামোস বলেন, আমি বার্সেলোনার হয়ে কখনও খেলব না। তারা যদি আমাকে বছরে ৫০ মিলিয়ন বা ৭০ মিলিয়ন ইউরো দেয় তারপরেও না। এটা অসম্ভব। কিছু ব্যাপার থাকে যা টাকা দিয়ে কেনা যায় না।
বার্তাবাজার/নব