করোনায় আক্রান্ত ভারতীয় অধিনায়ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক ও তারকা স্ট্রাইকার সুনিল ছেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

তিনি লিখেন, খুব একটা ভালো খবর নয়। আমি কোভিড-১৯ পজিটিভ হয়েছি। তবে আমি ভালো আছি এবং করোনা থেকে সেরে উঠতে কাজ করে যাচ্ছি। আশা করি শিগগিরই ফুটবল মাঠে ফিরতে পারব। সবাই সতর্ক থাকুন, নিরাপদে থাকুন।

গত মাসে জৈব সুরক্ষা বলয়ে থেকে ইন্ডিয়ান সুপার লিগে অংশ নিয়েছিলেন সুনীল। তবে তার দল ব্যাঙ্গালুরু এফসি সেমিফাইনাল নিশ্চিত করতে না পারায় মৌসুম শেষ হয়ে গেছে তার।

গত মাসের ২৫ তারিখ সর্বশেষ ম্যাচ খেলেছিলেন সুনীল। সেই ম্যাচে একটি গোলও করেছেন তিনি। লিগ পর্যায়ে ২০ ম্যাচে ৫ জয়, ৭ ড্র ও ৮ হারে ২২ পয়েন্ট নিয়ে সাতে থেকে লিগ শেষ করেছে ব্যাঙ্গালুরু। ২০ ম্যাচ খেলে ৮ গোল করেছেন সুনীল।

করোনায় আক্রান্ত হওয়ার কারণে আগামী ২৫ মার্চ দুবাইয়ে ওমানের বিপক্ষে খেলা হবে না সুনীলের। এরপর ২৫ মার্চ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচেও হয়তো খেলা হবে না তার।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর