রাজধানীর কাঠালবাগান এলাকার বক্সকালভার্ট বস্তির আগুন প্রায় ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ৭টি ইউনিট। বৃহস্পতিবার (১১ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে এ অগ্নিকাণ্ড শুরু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ।
প্রতক্ষদর্শীর মতে, কাঠালবাগান বস্তিতে ঘর ছিলো প্রায় ১৮ টি। এখানে গরুর খামার ছিলো। আনুমানিক ৪০ টি গরু ছিলো। সবগুলো উদ্ধার করা যায়নি বলে জানান তিনি।
একজন নারী আহাজারি করে বার্তা বাজারকে বলছিলেন, তার একটি দোকান ছিলো। তিনি আজই অনেকগুলো টাকা এনে রেখেছিলেন। সব টাকা আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা বজলুর রশিদ বার্তা বাজারকে জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা যাচ্ছে সিলিন্ডার বিষ্ফোরণে এ ঘটনা ঘটতে পারে।
বার্তাবাজার/ই.এইচ.এম