সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে মনিরুজ্জামান মনির নামের এক ব্যক্তিকে ৫ লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার বাঘা ইউনিয়নের হাতিমনগরের নলুয়া গ্রামে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুপমা দাস। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ সহযোগিতা করে।
তিনি বার্তা বাজারকে বলেন, যেখানেই অবৈধভাবে মাটি কাটা বা টিলা কাটা হচ্ছে উপজেলা প্রশাসন সেখানেই অভিযান পরিচালনা করছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
ফাহিম আহমদ/বার্তাবাজার/হৃ.আর