মেহেরপুরে সাজাপ্রাপ্ত আসামী আটক

মেহেরপুরে ডিবি পুলেশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আবদুল্লা (৫২) নামের একজনকে আটক করেছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রাম থেকে তাকে আটক করে।

আটক আবদুল্লা উপজেলার কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রামের মো:হেকমত মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি পুলেশের এসআই অজয় কুমার কুন্ডু ও এ এস আই জসিম উদ্দিনের নেতৃত্বে দীর্ঘ ৭ থেকে ৮ ঘন্টা অপেক্ষা করে কৌশলে গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের খাসমহল গ্রাম থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কুষ্টিয়া কোর্টে একটি চেকের মামলা রয়েছে।

যাহার মামলা নং কুষ্টিয়া সেশন- ৭৯৮/১৪ এই মামলায় তার বিরুদ্ধে ১ বৎসরের সাজা এবং ২,৭৮,০০০/- টাকা জরিমানা রয়েছে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের (ভারপ্রাপ্ত) ওসি জুলফিকার আলী বার্তা বাজারকে জানান, আবদুল্লা নামের সাজাপ্রাপ্ত একজনকে আটক করা হয়েছে। বুধবার তাকে কোর্টে প্রেরণ করা হবে।

মাসুদ রানা/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর