রাজধানীর দক্ষিনখানে দুলাভাই জুয়েলের (২৩) হাতে শ্যালক মো: হানিফ (২৪) খুন হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে দক্ষিনখান থানাধীন দ:গাওয়াইর মেডিকেল রোডের ভাড়া বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত মো: হানিফ (২৪) বরগুনা জেলার বাসিন্দা। ঢাকার দক্ষিনখানে ভাড়া থাকতো। অভিযুক্ত দুলাভাই জুয়েল তার বড় বোনের জামাতা ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার দক্ষিনখান থানাধীন দ:গাওয়াইর মেডিকেল রোডের মো:ফারুক শেখের বাড়ির ভাড়াটিয়া ছিলেন মো: হানিফ (২৪)। তার বাসাতে বোন এবং তার দুলাভাই জুয়েলের পরিবার বেড়াতে আসেন। বৃহস্পতিবার আনুমানিক দুপুর ৩টার দিকে হানিফের সাথে তার দুলাভাই জুয়েলের বাসা ভাড়াকে কেন্দ্র করে জগড়া হয়। জগড়া এক পর্যায়ে দুলাভাইয়ের ধাঁরালো ছুঁড়ির আঘাতে শ্যালক হানিফ নিহত হন।
দক্ষিনখান থানার অফিসার ইনচার্জ শিকদার মো: শামীম হোসেন বার্তা বাজারকে জানান, বাসা ভাড়াকে কেন্দ্র করে দুলাভাইয়ের হাতে শ্যালক খুন হয়েছে বলে ধারনা করা যাচ্ছে। ঘটনার পর আসামী পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার সদরঘাট থেকে গ্রেফতার করে দক্ষিনখান থানা পুলিশ।
তিনি বার্তা বাজারকে আরো জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বার্তাবাজার/হৃ.আর