আক্কেলপুর উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ, সম্পাদক এপ্লব

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সভাপতি পদে অধ্যক্ষ মোকছেদ আলী ও সাধারন সম্পাদক পদে আহসান কবীর এপ্লব নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় সম্মেলনের ২য় অধিবেশনে বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত) এস, এম কামাল হোসেন এ ঘোষণা দেন।

দীর্ঘ ৬ বছর পর আক্কেলপুর উপজেলা আ’লীগের সভাপতি পদে কাউন্সিলাদের ১৪৭ ভোটে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মোকছেদ আলী। তাঁর নিকটতম প্রার্থী মোকছেদ আলী মাষ্টার পেয়েছেন ১০৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে আহসান কবীর এপ্লব ১৩৭ ভোটে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহীন আলম ১১৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। বিষয়টি জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন নিশ্চিত করেছেন।

সম্মেলনের প্রথম অধিবেশনে উদ্বোধন করেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।

আক্কেলপুর উপজেলা আ’লীগের সভাপতি মোকছেদ আলী মন্ডলের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়াল বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা আ’লীগের সাবেক সভাপতি এ্যাড সামছুল আলম দুদু।

মিলন রায়হান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর