রাজধানীর কাঠালবাগান বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর কাঠালবাগান এলাকায় বক্সকালভার্ট বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট।

বৃহস্পতিবার (১১ মার্চ) আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের খবর পাওয়া যায়নি।

এ তথ‌্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর