সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমান উল্লাহ্ আর নেই
ময়মনসিংহের ভালুকা থেকে ৪ বারের নির্বাচিত সাংসদ, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ভালুকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ্ মৃত্যু বরণ করেছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় ঢাকা ল্যাব এইড হাসপাতালে তার মৃত্যু বরণ করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিতসহ বিভিন্ন রোগে ভোগছিলেন। বেশি অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুক্রবার (১২ মার্চ) বাদ জুম’আ ভালুকা সরকারি কলেজ মাঠে তার প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হবে এবং মরহুমের দ্বিতীয় জানাযা নামাজ সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ্ এশিয়া মহাদেশের অন্যতম হৃদরোগ বিশেষজ্ঞ ছিলেন। ১৯৯৬ সালে তিনি নিজ এলাকা ভালুকা থেকে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর। এর পর ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা চার বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকায় বহু উন্নয়ন মূলক কাজ করেছেন তিনি।
এদিকে, তাঁর মৃত্যুতে স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু, উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
আরিফুল হক পলাশ/বার্তাবাজার/হৃ.আর