টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিথী দেব নাথ (৪০) নামে জনৈক্য মহিলা নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ই মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জামুরিয়া ইউনিয়নে হরিপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
সে আনেহলা ইউনিয়নের সাঙ্গালিয়া পাড়া গ্রামের ভবতোষ দেব নাথের স্ত্রী। তারা পরিবার নিয়ে হরিপুর বাসা ভাড়া থাকতো।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, টাঙ্গাইল ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের হরিপুর নামক স্থানে ভবতোষ দেব নাথের স্ত্রী বিথী দেব রাস্তা পার হওয়ার সময় ঘাটাইল থেকে ছেরে আসা চাউল বোঝাই(ঢাকা মেট্রো ২০-১২৪৮) একটি ট্রাক ঢাকা অভিমুখে যাওয়ার পথে পিছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘাটাইল থানার পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মতিউর রহমান জানায়, ট্রাক আটক করা যায়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।
উত্তম আর্য্য/বার্তাবাজার/হৃ.আর