আনোয়ারায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ

আনোয়ারায় নিষিদ্ধ ৬০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস।

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন চৌধুরী নির্দেশে অভিযান চালিয়ে নিষিদ্ধ এসব মাছ জব্দ করেন মৎস্য অফিসের মোহাম্মদ এনামুল হক।

তিনি বার্তা বাজারকে জানান, পিরানহা ও আফ্রিকান মাগুর চাষ ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন চৌধুরী নির্দেশে অভিযান চালানো হয়।

তিনি বার্তা বাজারকে আরো জানান, নিষিদ্ধ মাগুর মাছ বিক্রির অপরাধে মালঘর বাজার থেকে ৬০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ করে তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এসময়ে বাজার কমিটির সভাপতি দাহারুল আলম ও সদস্য আবু ফয়েজ উপস্থিত ছিলেন।

সুমন শাহ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর