পিরোজপুরে কুখ্যাত ডাকাত দে‌লোয়ার ও পাশা গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কুখ্যাত ডাকাত মোঃ দে‌লোয়ার হোসেন খান (৪৮) ও তার পুত্র পাশা খানকে (২৮) বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে গ্রেফতার ক‌রে‌ছে ইন্দুরকানী থানা পু‌লিশ। বুধবার (১১ মার্চ) দিবাগত রা‌তে উপজেলার পা‌ড়েরহা‌টের দ‌ড়িচর গাজীপুর গ্রামে নিজ বা‌ড়ি থে‌কে তাদেরকে গ্রেফতার ক‌রা হয়।

জানা যায়, গ্রেফতার সময় তা‌দের ঘ‌রে তল্লা‌শি ক‌রে এক‌টি রাম দা, দু‌টি ব‌গি দা, ও দু‌টি ছোরা উদ্ধার ক‌রে পু‌লিশ। আজ (বৃহস্প‌তিবার) বিকা‌লে তা‌দের‌কে অস্ত্র ও পূ‌র্বের ডাকা‌তি মামলায় পিরোজপুর জেলা কারাগারে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন ক‌বির ব‌লেন, দেলোয়া‌রের বিরু‌দ্ধে ডাকা‌তিসহ ১২টি মামলা র‌য়ে‌ছে। সে ওয়া‌রেন্ট ভুক্ত আসামী। তাকে ও তার ছে‌লে পাশা‌কে গত রা‌তে বি‌শেষ অ‌ভিযান চা‌লি‌য়ে গ্রেফতার করা হ‌য়।

এ সময় তা‌দের ঘর থে‌কে বেশ কিছু ‌দে‌শীয় অস্ত্র উদ্ধার করা হ‌য়ে‌ছে বলেও জানান।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর