অস্ত্র আইনে করা মামলায় স্বাস্থ্য অধিদফতরের গাড়ি চালক আব্দুল মালেকের বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে কারাগার থেকে আদালতে আনা হয় স্বাস্থ্য অধিদফতরের আলোচিত গাড়ি চালক আব্দুল মালেককে।
এসময় কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করলেও, মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, আব্দুলের মালেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
গত ১১ জানুয়ারি র্যাব মালেকের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়।
উল্লেখ্য, অবৈধ অস্ত্র, জাল নোট, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গেল ২০ সেপ্টেম্বর র্যাবের অভিযানে গ্রেফতার হয় স্বাস্থ্য অধিদফতরের আলোচিত এই গাড়ি চালক।
অভিযানে মালেকের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, দেড় লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে র্যাব। এ ঘটনায় রাজধানীর তুরাগ থানায় মামলা দায়ের হয়।
বার্তাবাজার/ই.এইচ.এম