বান্দরবানের লামায় পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে শফিক মিয়া (৩৪) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বুধবার (১০ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার সদর ইউপির হাসপাতাল পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত শফিক মিয়া (৩৪) একই গ্রামের ৯১ সিঁড়ি পাড়ার বাসিন্দা নুরুল আলমের ছেলে।
সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে নিহত শফিক মিয়া ও তার স্ত্রী রেহেনা বেগমের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাত ২টার দিকে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে শফিক মিয়া। পরে স্বজনরা শফিক মিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয়।
ঘটনার সত্যতা বার্তা বাজারকে নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, শফিক মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এম.মিজানুর রহমান/বার্তাবাজার/হৃ.আর