মাদক ব্যবসায়ীর বিলাসবহুল ভবন নির্মাণ, নেই পৌর অনুমোদন

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মাদক ব্যবসায়ী নাঈম কাজীর বিরুদ্ধে পৌরসভার অনুমতি ছাড়া অবৈধভাবে বিলাসবহুল দুইতলা ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১১ মার্চ) পৌরসভা থেকে ইমারত নির্মাণ স্থগিত রাখার জন্য নোটিশ করা হয়েছে।

জানা যায়, নাঈম কাজী গত ২৩ ফেব্রুয়ারি ঢাকায় ১৪শ পিচ ইয়াবা নিয়ে পুলিশের হাতে আটক হয়। সে বর্তমানে জেল হাজতে আছে।

নোটিশে বলা হয়েছে, পৌরসভা থেকে নকশা অনুমোদন না করে ইমারত নির্মাণ কাজ করা হচ্ছে। যা স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ৩৫ ধারা ও ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর পরিপন্থী। নোটিশ প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে কেন অনুমতি ছাড়া ভবন নির্মাণ করা হচ্ছে তা নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত ভাবে জানাতে হবে।

এ ব্যাপারে নাঈম কাজীর বাবা নজরুল কাজীর কাছে ভবন নির্মাণের জন্য কোন অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি কোন কাগজপত্র দেখাতে পারেনি।

বোয়ালমারী পৌরসভার প্রকৌশলী সদান্দ রায় বার্তা বাজরকে বলেন, নাঈম কাজী ভবন নির্মাণের জন্য কোন অনুমতি না নিয়ে অবৈধভাবে ভবন নির্মাণ করছেন। নোটিশ করা হয়েছে সঠিক জবাব না পেলে ভবনটি অপসারণ করা হবে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর