কক্সবাজারের টেকনাফ হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৮ পিস ইয়াবাসহ মোঃ নুর হোসেন (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ সদস্যরা। বুধবার (১০ মার্চ) রাতে টেকনাফ-কক্সবাজার সড়ক সংলগ্ন লেদা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নুর হোসেন উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী পূর্বপাড়ার নুর আহামদের ছেলে।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে র্যাব-১৫ (কক্সবাজার) এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মুহাম্মদ শেখ সাদী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/হৃ.আর