মতভেদ ভুলে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যবদ্ধের বিকল্প নেই। মতভেদ ভুলে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।
এছাড়াও নোয়াখালীর কোম্পানীগঞ্জের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না এবং কোম্পানীগঞ্জে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কাদের।
বৃহস্পতিবার (১১ মার্চ) জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন।
তিনি বলেন, দলের শৃঙ্খলা না মানলে যত বড় নেতা বা জনপ্রতিনিধি হোন না কেন, দল ছাড় দেবে না। অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে কেউ জড়িত থাকলে ছাড় দেওয়ার প্রশ্নই উঠে না।
জনগণকে জিম্মি করে কোনো কর্মসূচি দেওয়া যাবে না জানিয়ে কাদের বলেন, জনগণ আমাদের শক্তি, তাদের সেবা করাই মূল লক্ষ্য।
বার্তাবাজার/নব