মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে জয়পুরহাট জেলা পুলিশের ফেসবুক পেইজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিশেষ এ অভিযান পরিচালনা করেন পাঁচবিবি থানার এসআই গোলাম মোস্তফা এবং তার সঙ্গীয় অফিসার ফোর্স।
গ্রেফতারকৃত ব্যাক্তি পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের আবুল কাশেম মন্ডলের ছেলে মুকুল হোসেন (২৯)।
রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/ভি.এস