ধামইরহাট সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ১

নওগাঁর ধামইরহাট সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টাকালে মো. মোজাহিদুল ইসলাম (৪৮) নামের একজন বাংলাদেশিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আটককৃত ব্যক্তি উপজেলার চন্ডিপুর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন পিএসসি, জি, এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চকচন্ডি বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ আকরাম হোসেন এর নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ২৬৪/৮-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলঘড়িয়া গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে।

এসময় চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রমকালে মো. মোজাহিদুল ইসলামকে আটক করা হয়। তার কাছে কোন বৈধ কাজগপত্র ছিলনা। পরে চোরাকারবারী’কে ধামইরহাট থানায় পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে এবং পাসপোর্ট আইনি ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান।

রেজুয়ান আলম/বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর