টিকা নেয়ার ৮ দিন পরই করোনায় আক্রান্ত কাজী হায়াৎ

কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। তিনি নিজেই জানান, করোনা ভাইরাসের টিকা গ্রহণ করার পরেও তিনি আক্রান্ত হয়েছেন।

কাজী হায়াৎ বলেন, গত ২ মার্চ আমি করোনার টিকা নিয়েছি। তারপর থেকে জ্বর আসে। ঘ্রাণশক্তি হ্রাস পাচ্ছিল। ৮ মার্চ আমরা ল্যাবএইড হাসপাতালে করোনা পরীক্ষা করাই। গতকাল করোনা পজিটিভ আসে। এখন আমরা হোম কোয়ারেন্টিনে আছি।

আসন্ন চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন কাজী হায়াৎ। বুধবার (১০ মার্চ) তিনি নিজে এফডিসিতে উপস্থিত থেকে মনোনয়নপত্র জমা দেন। তার কিছুক্ষণ পরই জানতে পারলেন যে, তিনি করোনায় আক্রান্ত।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর