বিশ্বের তরুণ নেতাদের তালিকায় মাশরাফি

‘ইয়াং গ্লোবাল লিডার’ দের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দক্ষিণ এশিয়ায় নির্বাচিত ১০ তরুণ নেতার মধ্যে একজন মাশরাফি।

২০২১ সালে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ১১২ জন তরুণ নেতাদের নির্বাচিত করে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম। নিয়ম অনুযায়ী প্রার্থীদের বয়স ৩৮ এর নিচে হতে হবে।

তারা মূলত প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিদের নির্বাচিত করে থাকে। নির্বাচিতরা ওই সংস্থার সাথে মিলে পৃথিবীকে আরও উন্নত করতে বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে অংশ নেবেন।

দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে ১০ জন নির্বাচিত হয়েছেন। তাদের একজন মাশরাফি। ১৯৮৩ সালে নড়াইলে জন্ম নেওয়া মাশরাফি ২০০১ সাল থেকে জাতীয় দলে খেলেছেন। গত বছরের অবসরের ঘোষণা দেন তিনি।

মাশরাফি খেলাধুলার বাইরে সমাজ সেবায় বড় ভূমিকা রেখেছেন। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি নড়াইলকে বদলে দিয়েছেন। নড়াইলের অন্যতম রূপকার তিনি।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর