কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে আগুন লেগে সর্বস্ব হারিয়েছেন স্থানীয় মসজিদের ইমাম। বুধবার (১০ মার্চ) রাত ১১ঘটিকার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, হোগলা মাঠপাড়া গ্রামের লিয়াকত আলীর বাড়িতে রাতে আগুন দেখে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা সবাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাশেই ওয়াজ মাহফিলে যাবার কারনে বাড়িতে কেউ ছিলোনা। সে সময় আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসা পর্যন্ত সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার শেষের দিকে রাত ১২ টায় কুমারখালী ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছান বলে জানান তারা।
ক্ষতিগ্রস্থ সদকী উত্তর পাড়া জামে মসজিদের ইমাম লিয়াকত আলী বার্তা বাজারকে জানান, বাড়ির সকলে ওয়াজ মাহফিলে গিয়েছিলেন এসময় আগুন লেগে তার একমাত্র বসত ঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সেই সাথে আগুন থেকে রক্ষা পায়নি পোষা বেড়ালটিও। এখন শুধু গায়ের পোষাক ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই। খোলা আকাশের নিচে থাকতে হবে।গায়ের পোশাক ছাড়া কোনকিছুই অবশিষ্ট নেই বলে জানা যায়। সেই সাথে পোষা বেড়ালটি পুড়ে খাক হয়ে গেছে।
টুটুল/বার্তাবাজার/ভি.এস