সারাবিশ্বে ১১ কোটি ৮০ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় ইতোমধ্যে মারা গেছেন ২৬ লাখ ১৯ হাজারের বেশি মানুষ ও সুস্থ হয়েছেন ৬ কোটি ৬৮ লাখের বেশি মানুষ।
জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৪৫৪ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৬ লাখ ১৯ হাজার ৩৭৯ জন ও সুস্থ হয়েছেন ৬ কোটি ৬৮ লাখ ৩৮ হাজার ২৯১ জন।
করোনায় আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৭১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৫ লাখ ২৯ হাজার ২১৩ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১২ লাখ ২ হাজার ৩০৫ জন। করোনায় মারা গেছেন ২ লাখ ৭০ হাজার ৬৫৬ জন। সুস্থ হয়েছেন ৯৯ লাখ ২১ হাজার ৯৯৪ জন
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে চারে থাকা ভারতে করোনায় এ পর্যন্ত ১ কোটি ১২ লাখ ৮৫ হাজার ৫৬১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ১৮৯ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৯ লাখ ৩৮ হাজার ১৪৬ জন।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জন ও মারা গেছেন ৮ হাজার ৪৯৬ জন। সুস্থ হয়েছেন ৫ লাখ ৬ হাজার ৬১৩ জন।
বার্তাবাজার/নব