এ বছর মাঠে গড়াবে না বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসর মাঠে গড়িয়েছিল ২০১৯ সালের ডিসেম্বরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিপিএলের সেই আসরটি ছিল বিশেষ।

টুর্নামেন্ট শেষ হয়েছিল ২০২০ সালের জানুয়ারি। এরপর সারাবিশ্বে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। মহামারি এই ভাইরাসের প্রভাব পড়েছে বিপিএলেও। এ বছর মাঠে গড়াবে না বিপিএল।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২ সালে বিপিএলের অষ্টম আসর মাঠে গড়াবে। আগামী বছরের ১৪ জানুয়ারি বিপিএলের অষ্টম আসর ও ২০২৩ সালের ৩ জানুয়ারি নবম আসর মাঠে গড়াবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এরই মধ্যে আগামী দুই আসরের সময় ঠিক করে ফেলেছে। বিপিএলের অস্টম আসর ৩৬ দিন ও নবম আসর ৪৬ দিন চলবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর