পুলিশি ব্যারিকেডের মধ্যেই বিএনপির সমাবেশ শুরু

‘ডিজিটাল নিরাপত্তা আইন’ বাতিলের দাবিতে পুলিশি ব্যারিকেডের মধ্যেই জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ ও মহানগর উত্তর বিএনপি আয়োজিত সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। এখনও সমাবেশস্থলে বিএনপি কর্মীরা দলে দলে আসছেন।

সমাবেশকে ঘিরে প্রেসক্লাব, কদম ফোয়ারা, পুরানা পল্টন মোড়, সচিবলয়সহ আশপাশের এলাকায় ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সমাবেশে উপস্থিত আছেন বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর