বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে ৩ নতুন মুখ

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। এই দলে প্রথমবারের মত জায়গা পেয়েছেন ৩ জন।

এই সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্বে দিবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান টম লাথাম। ইনজুরির কারণে এই সিরিজে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এছাড়াও ইনজুরির কারণে নেই লকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম।

নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মত জায়গা পেয়েছেন ডেভন কনওয়ে, উইল ইয়াং ও ড্যারিল মিচেল। সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্সের জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন তারা।

আগামী ২০ মার্চ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুইদল। সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ২৬ মার্চ।

নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, রস টেইলর, ম্যাট হেনরি, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, হেনরি নিকোলস, ট্রেন্ট বোল্ট ও উইল ইয়াং।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর